Current Bangladesh Time
শনিবার নভেম্বর ২৮, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ২ লাখ ৩০ হাজার জাল টাকাসহ আটক ২ 
Sunday January 28, 2018 , 7:18 pm
Print this E-mail this

সাগরদি ব্রিজ সংলগ্ন দিপ্ত গৌরনদী মিষ্টান্ন ভান্ডার এন্ড রেস্টুরেন্ট এর সামনে এই অভিযান পরিচালিত হয়

বরিশালে ২ লাখ ৩০ হাজার জাল টাকাসহ আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর সাগরদি এলাকা থেকে ২ লাখ ৩০ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাগরদি ব্রিজ সংলগ্ন দিপ্ত গৌরনদী মিষ্টান্ন ভান্ডার এন্ড রেস্টুরেন্ট এর সামনে এসআই নিজাম মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় দুইজনকে আটক করে দেহ তল্লাশী করে ১০০০ টাকার ২৩০টি জাল নোট উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন, রাজাপুর উপজেলার এন্ডুপাশা এলাকার মুনসুর ফকিরের ছেলে জহির ফকির এবং ভোলার শশীভূষন এলাকার আব্দুল হক মাঝির ছেলে মোঃ রফিকুল ইসলাম। অভিযানে এএসআই আসাদুল হক উপস্থিত ছিলেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
আজ থেকে বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু
Image
বরিশালে জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ হিসেবে আখ্যায়িত করলো ছাত্র-জনতা
Image
বিচ্ছেদের ঘোষণা দিয়েই পোস্ট মুছে ফেললেন ন্যান্সি, কারণ কী?
Image
দীর্ঘ অপেক্ষার অবসান, বরিশালসহ ৫ জেলায় শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি
Image
বরিশালে বাসায় চুরি করতে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকা চোর আটক