Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ১৮, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক 
Monday May 19, 2025 , 7:19 pm
Print this E-mail this

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের পরিচয়ে মাদক ব্যবসার অভিযোগ

বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুল ইসলাম রানা ওরফে কইতর রানাকে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে নগরীর বিএম স্কুল সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (মে ১৯) বিষয়টি নিশ্চিত করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল মজিদ জানান, মাদক বিক্রির খবরে অভিযান চালিয়ে রানাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। এসআই আরও জানান, এর আগেও রানা মাদকসহ ৫–৬ বার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রানা বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তারা আরও বলেন, রানা এক যুগের বেশি সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন