Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হাজী ফিলিং স্টেশনের বিরুদ্ধে বিসিসি’র বিদ্যুৎ লাইন ব্যবহার, ৬টি মেটাল লাইট জব্দ 
Wednesday November 23, 2022 , 6:10 pm
Print this E-mail this

বিরোধী কাজে জড়িত থাকার দায়ে ক্ষতিপূরণ আদায়সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

বরিশালে হাজী ফিলিং স্টেশনের বিরুদ্ধে বিসিসি’র বিদ্যুৎ লাইন ব্যবহার, ৬টি মেটাল লাইট জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের স্ট্রীট লাইন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে নগরীর রুপাতলী এলাকার মের্সাস হাজী ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্যুৎ লাইন ব্যবহার করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এব্যাপারে অবৈধভাবে ব্যবহৃত ৬টি মেটাল লাইট জব্দের পাশাপাশি অবৈধ এ কাজের জন্য সর্তক করে চিঠি প্রদান করা হয়েছে। বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, কর্পোরেশনের স্ট্রীট লাইন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে রুপাতলী এলাকার মের্সাস হাজী ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্যুৎ লাইন ব্যবহার করার অভিযোগ রয়েছে। সে অনুযায়ী গত মঙ্গলবার (নভেম্বর ২২) রাত ৯ টা নাগাদ বিসিসি’র বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীরা হাজী ফিলিং স্টেশন গিয়ে অভিযোগের সত্যতা পায় এবং অবৈধভাবে ব্যবহৃত ৬টি মেটাল লাইট জব্দ করে। প্রশাসনিক কর্মকর্তা আরো জানান, অবৈধ কাজে জড়িত প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ কাজ থেকে বিরত থাকতে সর্তক করে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি গতকাল বুধবার প্রদান করা হয়েছে। চিঠিতে ব্যর্থতায় জনস্বার্থ বিরোধী কাজে জড়িত থাকার দায়ে ক্ষতিপূরণ আদায়সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়েছে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ