Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন 
Wednesday February 28, 2024 , 6:09 pm
Print this E-mail this

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিটি মেয়র খোকন

বরিশালে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ২০ কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। বুধবার বেলা ১২টার দিকে নগরীর ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এবং পোর্ট রোড এ. করিম আইডিয়াল কলেজ এলাকায় পৃথক দোয়া মোনাজাতের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, ঠিকাদার ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, ভাটিখানা মেইন রোডে ৯৯৫ মিটার রাস্তা ও ৮৫৪ মিটার ড্রেন, এবং পলাশপুরে ৯৪০ মিটার রাস্তা ও ১১৬৫ মিটার ড্রেন নির্মাণে বরাদ্দ ছিলো ১১ কোটি ৭৭ লাখ টাকা। অপরদিকে পোর্ট রোডে ৬৩৬ মিটার রাস্তা ও ৪৪২ মিটার ড্রেন এবং বিআইপি রোডে ৮০০ মিটার রাস্তা ও ৩৯০ মিটার ড্রেন নির্মণে বরাদ্দ ছিলো ৯ কোটি ১২ লাখ টাকা। সম্প্রতি এই সড়ক ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হয়। এগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল