Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাবেক উপ-পুলিশ কমিশনার তানভীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি 
Tuesday May 26, 2026 , 6:47 pm
Print this E-mail this

তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে, সশরীরে আদালতে হাজির করার নির্দেশ

বরিশালে সাবেক উপ-পুলিশ কমিশনার তানভীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার ও কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন। সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান। তিনি জানান, কোতয়ালী মডেল থানার একটি মামলায় এসআই নাসিম হোসেন আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী ৪ জুন আসামিকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দেন। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদ বর্তমানে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন। বরিশালে দায়ের হওয়া মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আগামী ৪ জুন তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে বরিশাল আদালতে হাজির করা হবে। মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার দেড় বছর পর কোতোয়ালি মডেল থানা পুলিশের আবেদনের পর আদালত তার বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!