Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১৮, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শ্লীলতাহানির প্রতিবাদে নারীকে প্রকাশ্যে কিল-ঘুষি! 
Saturday March 8, 2025 , 7:29 pm
Print this E-mail this

অভিযুক্ত জাকির নিজেকে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বলে পরিচয় দেন

বরিশালে শ্লীলতাহানির প্রতিবাদে নারীকে প্রকাশ্যে কিল-ঘুষি!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শ্লীলতহানির প্রতিবাদ করায় বরিশালের বাকেরগঞ্জ সদরে এক নারীকে সড়কে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের এ মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সড়করে ওপর ফেলে এক নারীকে এক ব্যক্তি কিল ও ঘুষি দিচ্ছেন। আর তাকে নিবৃত্ত করার চেষ্টা করছেন পথচারী ও স্থানীয়রা। জানা যায়, সদর রোডে পোশাক বিক্রির দোকান খন্দকার বস্ত্রালয়ে পোষাক কিনতে গিয়েছিলেন ওই নারী। এসময় তিনি দোকানের মালিক জাকির হোসেনের শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ করেন ওই নারী। ওই নারীর অভিযোগ, পোশাক দেখানোর নামে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন দোকান মালিক। তিনি এর প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করেন দোকান মালিক। কিল-ঘুষি মারতে মারতে দোকানের বাইরে সড়কের ওপর নিয়ে যান। একাধিক প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জানান, দোকানের ভেতরে হট্টগোল দেখে তারা গিয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। তবে এর আগেই হামলার ঘটনা ঘটে যায়। অভিযুক্ত জাকির হোসেন নিজেকে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পরিচয় দিয়ে সাংবাদিকদের বলেন, দোকানের মধ্যে গিয়ে তার ওপর হামলা করলে তিনি পাল্টা হামলা করেন। এতে দোষ হলে তার কিছুই করার নেই। অবশ্য বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ভিন্ন দাবি করেন। তিনি বলেন, জাকির ওই নারীর ছেলের ওপর হামলা করেন। এসময় ওই নারী তার ছেলেকে রক্ষা করতে যান। তবে তার ওপর হামলার ঘটনা ঘটেনি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার