Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২৭, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ 
Thursday July 16, 2026 , 4:21 pm
Print this E-mail this

অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত : ওসি

বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ১২ বছরের এক শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এহাজারভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। ঘটনাটি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজারচর এলাকার।এরপূর্বে মঙ্গলবার (১৫ জুলাই) বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। থানা সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ১০ জুলাই সন্ধ্যায় ভূক্তভোগী শিশুটিকে জোরপূর্বক অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় তার কানে ব্যবহৃত এক জোড়া স্বর্ণের দুলও নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই এলাকার আনিচের ছেলে ইলিয়াস, মোক্তার হোসেনের ছেলে আবু সাঈদ, জামাল আকনের ছেলে রুহুল আমিন ও সহযোগি হিসেবে ইলিয়াচের স্ত্রী রোকসানাকে আসামি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে মামলার এজাহারভূক্ত ৩ নাম্বার আসামি রুহুল আমিনকে ১৬ জুলাই সকালে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট