Current Bangladesh Time
রবিবার ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » সাব-লিড-৪ » বরিশালে র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১ 
Thursday July 20, 2017 , 2:23 am
Print this E-mail this

বরিশালে র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১


মুক্তখবর ডেস্ক : বরিশালে ইয়াবা ও গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী বরিশাল: বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৯৭০ গ্রাম গাঁজা এবং ৫৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মো. আরিফুর রহমান সোহেল (৩২) বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন সারশী এলাকার মো. ফজলুর রহমান হাওলাদারের ছেলে। বুধবার (১৯ জুলাই) দুপুরে র‌্যাবের পাঠানো এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করা হয়। র‌্যাবের বার্তায় জানানো হয়, এয়ারপোর্ট থানাধীন সারশী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। অভিযানে মো. আরিফুর রহমান সোহেলকে আটক করে তার সাথে থাকা ৯৭০ গ্রাম গাঁজা এবং ৫৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল জানিয়েছেন তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাসহ বিভিন্ন থানা এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করেন। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।




Archives
Image
বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Image
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : বরিশালে তথ্যমন্ত্রী
Image
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস