Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২৭, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার 
Tuesday April 28, 2026 , 1:17 pm
Print this E-mail this

পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় সংবাদ প্রেরণ : ওসি, হিজলা থানা

বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলায় মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের চরজানপুর এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হিজলা নৌ পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলেরা মেঘনা নদীর পাড়ে লাশ দেখে ৯৯৯ নম্বরে ফোন করে থানা-পুলিশকে অবহিত করে। পরে থানা-পুলিশ বিষয়টি নৌ পুলিশকে জানালে রাত ৪টার দিকে চরজানপুর এলাকার আল আমিন চৌকিদারের বাড়ির উত্তর পাশ থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে মঙ্গলবার সকালে হিজলা থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। হিজলা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: শাহজাদা বলেন, প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে, সাত-আট দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। লাশটি মেঘনা নদীতে ভেসে চরজানপুর এলাকায় আটকে গেছে। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত হয়নি।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান জানান, অজ্ঞাত পরিচয় নারীর লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় সংবাদ পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট