Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ 
Wednesday September 23, 2026 , 6:41 pm
Print this E-mail this

বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

বরিশালে মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে বরিশাল বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাছে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় বিভাগীয় সদর দপ্তর সংলগ্ন পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ব্রাদার্স স্টোর্সের দোকানি মো. তামিম বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে মহাসড়কে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের কাছে থাকা অপর প্রত্যক্ষদর্শী নারী চা দোকানি বলেন, হঠাৎ করে বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পাশে তাকিয়ে দেখি কিছু লোক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, বিকট শব্দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে রাস্তার মধ্যে কিছু বিস্ফোরণের আলামত দেখেছি। তবে আশেপাশে কোনো আলামত পাওয়া যায়নি। এটি কীসের শব্দ ছিল সেটার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছে পুলিশ। তিনি আরও বলেন, এখানে মিছিলের খবরও পাওয়া গেছে। তবে কোন দল বা গোষ্ঠী মিছিল করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার