Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১৮, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মধ্যরাতে চার ডাকাত সদস্য আটক 
Friday December 5, 2025 , 11:29 am
Print this E-mail this

একটি সিএনজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

বরিশালে মধ্যরাতে চার ডাকাত সদস্য আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডে বৃহস্পতিবার (ডিসেম্বর ৪) দিবাগত রাত একটার দিকে স্থানীয়রা চার ডাকাত সদস্যকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। এসময় আটককৃতদের কাছ থেকে একটি সিএনজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা খোকন ফকির জানিয়েছেন-মধ্যরাতে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। পরবর্তীতে তাদের গতিরোধ করার চেষ্টাকালে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন। এসময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ওই সিএনজির চালকসহ চারজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। আটককৃতদের মধ্যে রয়েছে গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের হৃদয় ও তার ভাই তারেক। স্বরূপকাঠী এলাকার তসলিম ও বরিশাল নগরীর বাসিন্দা অশোক। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে আটক চারজনকে আহতাবস্থায় উদ্ধার করেছে। পরবর্তীতে আহতদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে আনা হয়েছে। ওসি আরও জানিয়েছেন-এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার