Current Bangladesh Time
সোমবার আগস্ট ২৪, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা 
Sunday January 11, 2026 , 9:21 am
Print this E-mail this

মঞ্জুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীর পৌরসভার পূর্ব কাছেমাবাদ এলাকায় মঞ্জু বেপারী (৪৩) নামের অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (জানুয়ারি ১১) সকাল সাড়ে ১১টার দিকে গৌরনদী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মঞ্জু বেপারী ওই এলাকার মৃত আব্দুল রশিদ বেপারীর ছেলে। নিহতের বড় ভাই মুরাদ বেপারী জানিয়েছেন, শনিবার রাতে মাহিলাড়া হাটের দোকানদার ও পূর্ব কাছেমাবাদ এলাকার বাসিন্দা তুহিন সরদারকে মাহিলাড়া হাট থেকে ভ্যানে তুলে তার বাড়িতে নামিয়ে দেয়। এরপর মঞ্জু ভ্যান নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দিয়ে পথিমধ্যে ইয়াসিন খানের বাড়ির কাছে কালভার্টের পশ্চিম পাশে পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে।

এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, গোংগানীর শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মঞ্জুকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দেন বাপ্পী হাওলাদার। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় মঞ্জুকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই শিক্ষক আনোয়ার বেপারী বলেন, মালামাল কিনতে কয়েকজন দোকানদারের দেওয়া টাকা প্রায়ই মঞ্জুর সঙ্গে থাকতো। মঞ্জুর সঙ্গে থাকা টাকা ছিনতাই করতে ব্যর্থ হয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে বলে মনে হচ্ছে। এলাকার কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল না। এমনকি এলাকার সব মানুষের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে মঞ্জুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় হত্যা মামলার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।




Archives

Image
প্রয়াত সুজন সম্পাদক রফিকুল আলমের বাসভবনে রহমাতুল্লাহ
Image
ক্যান্সারের কাছে হেরে গেলেন সাংবাদিক এম. মিরাজ, বরিশালের সাংবাদিক অঙ্গনে শোক
Image
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান
Image
নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন বরিশালের কামরুজ্জামান দুলাল
Image
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন