Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু 
Wednesday May 6, 2026 , 7:17 pm
Print this E-mail this

হৃদয়বিদারক ও অসহনীয়, এই অপূরণীয় ক্ষতিতে স্তব্ধ

বরিশালে বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় আড়াই বছর বয়সী এক শিশু মৃত্যুর হয়েছে। বুধবার (মে ৬) সকাল ৯ টার দিকে শহরের ভাটিখানা এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটিকে ঢাকায় নেওয়ার পথে দুপুরে মৃত্যু হয়। ঐ শিশুর নাম তির্থা দাস (২ বছর ৫ মাস)। তিনি নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী শান্ত সাহার মেয়ে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে শিশু তির্থাকে ভাটিখানা ৪১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে দোকানে নাস্তা আনতে যায় তাঁর বাবা। এসময় বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত তির্থাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি ঘটলে দুপুরের দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তবে অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছানোর আগে পথেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভাটিখানার দুর্ঘটনাপ্রবণ সড়কে ৪টি গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা রাস্তার মাঝে স্কুলের বেঞ্চ রেখে এবং সড়কে বসে পড়ে দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সন্ধ্যা ৬টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এক বিবৃতিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরীন তির্থার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, একটি কোমলমতি প্রাণের প্রস্ফুটিত হওয়ার আগেই এভাবে ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক এবং অসহনীয়। এই অপূরণীয় ক্ষতিতে আমি স্তব্ধ। তিনি বলেন, শহরের প্রতিটি সড়ক নিরাপদ নিশ্চিত করা এবং এ ধরণের দুর্ঘটনারোধে আমরা বদ্ধপরিকর। নিরাপদ সড়কের গুরুত্ব অনুধাবন করে আমাদের প্রত্যেককে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, দুর্ঘটনায় শিশু মৃত্যু এবং গতিরোধকের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট