Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 
Wednesday January 15, 2025 , 7:47 pm
Print this E-mail this

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস

বরিশালে বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : সুস্থ দেহ সুস্থ মন, পড়া লেখায় উন্নয়ন-স্লোগানে বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (জানুয়ারি ১৫) সকালে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসাসহ অন্যান্য অতিথিবৃন্দ। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন শেষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল