Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২৭, ২০২৬ ৬:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলিশের ভয়ে ইয়াবা গিলে খেয়ে অচেতন মাদক কারবারি 
Monday April 13, 2026 , 5:17 am
Print this E-mail this

সুস্থ্য হলে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে প্রেরণ করা হবে

বরিশালে পুলিশের ভয়ে ইয়াবা গিলে খেয়ে অচেতন মাদক কারবারি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশের ভয়ে প্রায় ১২ পিচ ইয়াবা ট্যাবলেট গিলে খেয়ে সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি অচেতন হয়ে পরেছে। পরবর্তীতে অচেতন মাদক কারবারিকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (এপ্রিল ১২) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায়। মাদক কারবারি সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো: সরবত আলী জানিয়েছেন, নীলখোলা এলাকায় মাদক বিরোধী অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেন নামের ওই যুবককে দাঁড়াতে বলা হয়। এসময় সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে প্রায় ১০/১২ পিচ ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলে। পরবর্তীতে সে অজ্ঞান হয়ে পরে। এরপর তার দেহ তল্লাশী চালিয়ে আরও বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, পুলিশ পাহারায় অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ্য হলে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট