Current Bangladesh Time
বুধবার জুন ২৪, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চিকিৎসকের 
Sunday May 4, 2025 , 4:29 pm
Print this E-mail this

পিকআপভ্যান ও মোটরসাইকেল থানায় আটক, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি

বরিশালে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চিকিৎসকের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে শরিফুজ্জামান মাহিন নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। রোববার (মে ৪) সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। নিহত শরিফুজ্জামান মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। তিনি মুগদা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে একটি প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করতেন। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুগদা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে ভুরঘাটা একটি ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মাহিন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সকালে মারা যান মাহিন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: আমিনুর রহমান বলেন, দুর্ঘটনায় এক চিকিৎসক নিহত হয়েছেন। পিকআপভ্যান ও মোটরসাইকেল থানায় আটক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।




Archives

Image
বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
Image
বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
Image
বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
Image
পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার