Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ৮, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
Friday March 23, 2018 , 1:22 pm
Print this E-mail this

নিহত সুমন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের শফিউর রহমানের ছেলে

বরিশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে সুমন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কবির (৩০) নামে অপর এক নির্মাণ শ্রমিক। নিহত সুমন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের শফিউর রহমানের ছেলে। প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশে নির্মাণাধীন নতুন ভবনের পঞ্চম তলার বাইরের অংশে কাজ করছিলেন ওই দুই শ্রমিক। বুধবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বাঁশের মাঁচা ভেঙে গেলে তারা নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উভয়কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাতে সুমনের মৃত্যু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের গার্ড রেজাউল ও সাইড ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির জানান, ভবনের উত্তর দিকের বাইরের অংশে কাজ করছিলেন ওই দুই নির্মাণ শ্রমিক। বাঁশের মাঁচা সরে গেলে পঞ্চম তলা থেকে ওই দুই শ্রমিক নিচে পড়ে যান। বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, নিয়মানুযায়ী সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ প্রস্তুত করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করেই তারা মরদেহ নিয়ে যেতে চাচ্ছেন। তাই আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
বরিশালে নেতার বাসায় মাদকের আসর, পুলিশ-নারীসহ আটক ৪
Image
বরিশালে এলপিজি বাজারে অভিযান
Image
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
Image
হলুদ অটো রিকশার বিরুদ্ধে বিসিসি’র বিশেষ অভিযান
Image
ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার