Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত 
Wednesday March 18, 2026 , 2:17 pm
Print this E-mail this

নিহতের মরদেহ ও মোটরসাইকেল পুলিশের কাছে হস্তান্তর

বরিশালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে মহাসড়কের পাশে রাখা দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. সৈকত (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। মঙ্গলবার (মার্চ ১৭) সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের রুহিতারপাড় মিশু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সৈকত পটুয়াখালীর বাউফল উপজেলার মাঝাপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। আহত মো. আলাউদ্দিন (৪৫) বরিশাল সদর উপজেলার লাকুটিয়া গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার এসআই মো. সোহেল রানা বলেন, ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে বাসটি উদ্ধার করে মিশু ফিলিং স্টেশনের কাছে মহাসড়কের পাশে রাখা হয়। সকালে বরগুনা থেকে বরিশালের যাওয়ার পথে আলাউদ্দিন রাস্তার পাশের বাসটি দেখছিল। এসময় ঢাকা থেকে বাউফলগামী দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ও মোটরসাইকেল দুটি লেবুখালী হাইওয়ে পুলিশ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!