Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৯১ 
Tuesday October 20, 2026 , 7:17 pm
Print this E-mail this

মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে

বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৯১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার। মৃত দু’জনই ঝালকাঠি জেলার বাসিন্দা। তাদের মধ্যে রাশিদা বেগম (৬২) জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের বাসিন্দা। অপরজন রেক্সনা (৪৫), তিনি রাজাপুর উপজেলার বাসিন্দা। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৭১৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৮৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭০০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। চিকিৎসাসেবার সক্ষমতার মধ্যে থাকতে হবে। সক্ষমতার বাইরে চলে গেলে কিছু করার থাকবে না। তিনি আরও বলেন, মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।




Archives

Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল নগরীর চিহ্নিত মাদক কারবারি সুমন ওরফে মান্না সুমনসহ আটক ৩
Image
ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
Image
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বরিশাল নগর ভবনে দোয়া মোনাজাত
Image
বরিশাল সদর হাসপাতালে নারী দালালদের দাপট, চিকিৎসা নিতে এসে নাকাল রোগীরা