Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২৭, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৬৬ কেজি গাঁজা উদ্ধার 
Tuesday June 9, 2026 , 6:37 pm
Print this E-mail this

অভিযানের আগেই মাদক কারবারি সাইদুল ইসলাম পালিয়ে যায়

বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৬৬ কেজি গাঁজা উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কেডিসি বস্তিতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো: সগীর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে কেডিসি বস্তি এলাকার জনৈক মাদক কারবারি সাইদুল ইসলামকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগেই সাইদুল ইসলাম পালিয়ে যায়। পরবর্তীতে তার বাসায় তল্লাশী চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো: সগীর হোসেন আরও জানিয়েছেন, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদকদ্রব্য আমদানি করেছিলো। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক আমদানিকারকদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট