Current Bangladesh Time
সোমবার আগস্ট ২৪, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত 
Friday August 22, 2025 , 7:10 am
Print this E-mail this

ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগরীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (আগস্ট ২১) রাতে নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল (৪০) বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার ভাড়াটিয়া ও ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা প্রকাশ চন্দ্র শীলের ছেলে। মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, কাঠ বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। নথুল্লাবাদ এলাকার আল্লাহর দান হোটেলের সামনে থেকে ট্রাকটিকে পাশ কাটিয়ে যেতে চান মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে অরুণকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
প্রয়াত সুজন সম্পাদক রফিকুল আলমের বাসভবনে রহমাতুল্লাহ
Image
ক্যান্সারের কাছে হেরে গেলেন সাংবাদিক এম. মিরাজ, বরিশালের সাংবাদিক অঙ্গনে শোক
Image
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান
Image
নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন বরিশালের কামরুজ্জামান দুলাল
Image
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন