Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চরমোনাই মাদ্রাসায় ছয়তলা থেকে পড়ে রক্তাক্ত অবস্থায় ছাত্রী 
Saturday May 23, 2026 , 10:27 am
Print this E-mail this

ছাত্রীটির জ্ঞান না ফেরা পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিয়ে রহস্য, এলাকায় উদ্বেগ

বরিশালে চরমোনাই মাদ্রাসায় ছয়তলা থেকে পড়ে রক্তাক্ত অবস্থায় ছাত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভো‌রে আচমকাই চিৎকারে কেঁপে ওঠে বরিশালের চরমোনাই মাদ্রাসা এলাকা। মুহূর্তের মধ্যে ছুটোছুটি শুরু করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। মাদ্রাসার ছয়তলা ভবনের নিচে তখন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন এক ছাত্রী। গুরুতর আহত ওই ছাত্রীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিচে নির্মাণকাজের জন্য বালু ফেলে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, সেই বালুর ওপর পড়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি। তবে পড়ে গিয়ে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ছাত্রী এখনো জ্ঞান ফেরেনি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ কিংবা সহপাঠীদের কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। কেউ বলছেন দুর্ঘটনা, কেউ আবার অন্য আশঙ্কার কথাও উড়িয়ে দিচ্ছেন না। মাদ্রাসার এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হঠাৎ খবর পাই নিচে একজন পড়ে আছে। পরে গিয়ে দেখি ছাত্রীটি গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। কীভাবে ঘটনা ঘটল, কেউ বলতে পারছে না। ঘটনার পর মাদ্রাসা এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা করছে সংশ্লিষ্টরা। তবে ছাত্রীটির জ্ঞান না ফেরা পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী