Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ৮, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় প্রাণ গেল শিশুর 
Monday April 7, 2025 , 5:49 pm
Print this E-mail this

বাসটি পালিয়ে গেছে, বাস এবং চালককে শনাক্ত করা সম্ভব হবে-পুলিশ

বরিশালে গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় প্রাণ গেল শিশুর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে স্কুল থেকে ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় গ্রীনলাইন পরিবহনের একটি বাসচাপায় স্কুলছাত্র জয় দত্ত (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোক বিরাজ করছে। সোমবার (এপ্রিল ৭) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের মজিদ বেপারীর চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় দত্ত (১২) উপজেলার তাঁরাকুপি গ্রামের সুমন্ত দত্তের একমাত্র ছেলে। জয় তাঁরাকুপি আইডিয়াল কিন্ডার গার্ডেনের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, স্কুল থেকে বাড়িতে ফিরতে ইজিবাইকে রওনা দেয়। এরপর মহাসড়কের তাঁরাকুপি গ্রামের মজিদ বেপারীর চা’য়ের দোকানের কাছে নামে জয়। এরপর মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির গ্রীনলাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ের। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে গেছে বলে জানা গেছে। বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে গেছে। তাই ঘাতক গাড়ির খোঁজে আমরা কাজ করছি। কম সময়ের মধ্যে বাস এবং চালককে শনাক্ত করা সম্ভব হবে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে বলে জানান তিনি।




Archives

Image
বরিশালে এলপিজি বাজারে অভিযান
Image
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
Image
হলুদ অটো রিকশার বিরুদ্ধে বিসিসি’র বিশেষ অভিযান
Image
ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
Image
পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন