Current Bangladesh Time
রবিবার ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু 
Monday March 5, 2018 , 2:10 pm
Print this E-mail this

সরকারের এই কার্যক্রমে চালের বাজার নিয়স্ত্রণে সহায়ক হবে – মো. মশিউর রহমান

বরিশালে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু


বরিশালে শুরু হয়েছে সরকারের খোলা বাজারে চাল ও আটা বিক্রির কার্যক্রম। আজ (০৫-০৩-১৮) সোমবার সকাল ৯টা থেকে নগরীর ৭জন ডিলারের দোকান থেকে আটা ও চাল ক্রয় করছেন সাধারণ ক্রেতারা। জেলা খাদ্য নিয়ন্ত্রণ দফতর সূত্রে, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে বরিশাল নগরীতে ২১ জন ডিলারের মধ্যে প্রতিদিন ৭জন ডিলারকে ১টন করে চাল ও ১ টন করে আটা দেয়া হচ্ছে। ক্রেতারা চাল ৩০ টাকা কেজি ও আটা ১৭ টাকা দরে ক্রয় করতে পারছেন আর প্রত্যেক ক্রেতা ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা কিনতে পারবেন। ক্রেতা মো. হানিফ জানান- বাজারে চাল ও আটার দাম বেশি। আমরা খোলাবাজারে কম দামে কিনতে পেরে খুব  খুশি। নগরীর ফরিয়াপট্রির ডিলার মো. মাসুদ রানা জানান, সরকারের দেওয়া চাল এবং আটার মান খুব ভাল। তবে চাল ও আটার পরিমান আরো বাড়িয়ে দিলে ক্রেতাদের চাহিদার অনুযায়ী দেয়া যেত। জেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, সরকারের এই কার্যক্রমে চালের বাজার নিয়স্ত্রণে সহায়ক হবে।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Image
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : বরিশালে তথ্যমন্ত্রী
Image
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস