Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ 
Monday October 6, 2025 , 5:19 pm
Print this E-mail this

হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে একসঙ্গে পাঁচটি নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার (অক্টোবর ৬) দুপুর ১টার দিকে বরিশাল অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মেদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালে সন্তানদের জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে রয়েছে তিন ছেলে এবং দুই মেয়ে। গৃহবধূ লামিয়া আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা।

তার একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝেও চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন। একসাথে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল