Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ১৮, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের অভ্যর্থনা জানালো এনডিএফ 
Wednesday November 26, 2025 , 5:09 pm
Print this E-mail this

তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান এনডিএফ’র

বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের অভ্যর্থনা জানালো এনডিএফ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে ইন্টার্ন চিকিৎসকদের অভ্যর্থনা জানানো হয়েছে।

মঙ্গলবার (নভেম্বর ২৫) বরিশাল নগরীর পুলিশ লাইন সেলিব্রেশন পয়েন্টে নতুন চিকিৎসকদের যাত্রা আরও সুগম, দক্ষ ও মানবসেবায় অনুপ্রাণিত করতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ন্যাশনাল ডক্টরস ফোরাম বরিশালের সভাপতি প্রফেসর ডা: খান আবদুর রউফের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা: কেএম জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামী ব্যাংক বরিশালের সুপারিনটেনডেন্ট-বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদ, বিএম কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোয়াজ্জেম হোসাইন, শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: আবদুল হামিদ শেখ, মাইক্রোবায়োলজিস্ট প্রফেসর ডা: এস এম ইকবালুর রহমান, শেবাচিম হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: এইচ এম রফিকুল বারী, হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: আল মামুন হোসেন, পটুয়াখালী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা: আফজাল করিম, বরিশালের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মাহবুবুর রহমান, শেবাচিম শিশু রোগ বিশেষজ্ঞ ডা: মো: নুরুল আলম, বিভাগীয় সার্জন ডা: মো: সুলতানা মাহমুদ, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা: মো: মহসিন হাওলাদার প্রমুখ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নতুন ইন্টার্ন চিকিৎসকদের মানবিক মূল্যবোধ, পেশাগত দায়িত্ববোধ, আত্মনিবেদন ও উন্নত চিকিৎসা সেবায় দক্ষতা বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দেন। তারা বলেন, নতুন প্রজন্মের ডাক্তাররাই আগামী দিনের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত ও জনবান্ধব করে তুলবেন। অনুষ্ঠানে ২০২৫ সালের নতুন ডাক্তারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে এনডিএফ।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন