Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অগ্নিকান্ডে ২ টি বসত বাড়ি পুড়ে ছাই 
Monday January 29, 2018 , 7:56 pm
Print this E-mail this

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার রাসেলসহ উর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন

বরিশালে অগ্নিকান্ডে ২ টি বসত বাড়ি পুড়ে ছাই


বরিশাল বিসিসি’র ২নং ওয়ার্ডের অধীন কাউনিয়া জানুকিসিংহ রোড সংলগ্ন মৃত মজিদ ব্যাপারীর মালিকানাধীন বাবুল মঞ্জিলে ভয়াবাহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (২৯-০১-১৮) সোমবার দুপুরে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঐ বাড়িতে মৃত মজিদ ব্যাপারির পুত্র মজিবুর রহমান রিপনসহ তাদের ৪ ভাড়াটিয়া বসবাস করতো। সকাল ১১ টায় ভাড়াটিয়া হেমায়েত মৃধার পুত্র নান্নু মৃধার (রাজমিস্ত্রি’র) বন্ধ ঘর থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইউনুচ’র নেতৃত্বে তিনটি ইউনিট ছুটে এসে প্রায় ১ ঘন্টার উদ্ধার অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের অপারেশন অফিসার ইউনুচ মিয়া জানায়, আগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় আমরা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেন। স্থানীয় কাউন্সিলর মতুর্জা আবেদীন, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার রাসেলসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা