Current Bangladesh Time
সোমবার আগস্ট ২৪, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অগ্নিকাণ্ডে নিমিষেই ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই 
Wednesday February 25, 2026 , 9:37 pm
Print this E-mail this

ফায়ার সার্ভিসের কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা

বরিশালে অগ্নিকাণ্ডে নিমিষেই ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর পুরানপাড়া হাই স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে নিমিষেই দেলোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। তার স্বপ্ন ছিল দোকান চালানো অর্থ দিয়েই পরিবারের সবাইকে নিয়ে ঈদে আনন্দ-উৎসব পালোন করবেন। মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে পুরানপাড়া হাই স্কুল সংলগ্ন মুদির দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় ওই দিন দেলোয়ার দোকান বন্ধ করে বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করে বিশ্রাম নিচিচ্ছলেন। এমন সময় শুনতে পান তার দোকানে আগুন লেগেছে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসলোও আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়ায় নিমিষেই পুড়ে যায় তার দোকানটি। অপরদিকে বরিশাল ফায়ার সার্ভিস আসার আগেই পুড়ে দোকান ছাই হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডে দোকানের কিছুই অবশিষ্ট ছিল না। তাদের দাবি দোকানে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মালমাল ছিল। আয়ের একমাত্র উৎস দোকানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দেলোয়ারের পরিবার। দোকান মালিক দেলোয়ার বলেন‚ রাতে আমি বাসায় খাওয়া-দাওয়া শেষ করে শোয়ার সময় শুনতে পাই আমার দোকানে আগুন লেগেছে। এতে আমার দোকানের সব মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।




Archives

Image
প্রয়াত সুজন সম্পাদক রফিকুল আলমের বাসভবনে রহমাতুল্লাহ
Image
ক্যান্সারের কাছে হেরে গেলেন সাংবাদিক এম. মিরাজ, বরিশালের সাংবাদিক অঙ্গনে শোক
Image
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান
Image
নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন বরিশালের কামরুজ্জামান দুলাল
Image
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন