Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩ 
Monday August 3, 2026 , 3:21 pm
Print this E-mail this

বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত

বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩


আহমেদ বায়েজিদ : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর আগুনে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান, বাড়ির আঙিনায় আগুনের লেলিহান শিখা এবং কয়েকজন দগ্ধ অবস্থায় ছটফট করছেন। পরে এলাকাবাসী তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতরা হলেন-শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম। তাদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের স্বজন জামাল হাওলাদার দাবি করেন, বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে থাকা বোমা সদৃশ কোনো বস্তু বিস্ফোরিত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে দগ্ধরা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। তিনি বলেন, “ওই বিস্ফোরকটি সেখানে কীভাবে এলো, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।” ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। বিস্ফোরণের উৎস ও এর পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “বিস্ফোরণের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পরীক্ষার আগে এটি কী ধরনের বিস্ফোরক ছিল, সে বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।” এ ঘটনায় দুধলমৌ গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!