Current Bangladesh Time
শনিবার মার্চ ৭, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার আমতলীতে এক স্বাস্থ্যকর্মী নিখোঁজ, থানায় বাবার জিডি 
Tuesday November 23, 2021 , 9:10 pm
Print this E-mail this

নিখোঁজের সম্ভাব্য কারণ অনুসন্ধানেরও চেষ্টা চলছে-ওসি এ কে এম মিজানুর রহমান

বরগুনার আমতলীতে এক স্বাস্থ্যকর্মী নিখোঁজ, থানায় বাবার জিডি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলীতে একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত জান্নাতুল ফেরদৌসি পিংকি (১৮) নামে এক স্বাস্থ্যকর্মী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ স্বাস্থ্যকর্মী আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সোহরাব হাওলাদারের মেয়ে। নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরি ও পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার সকাল ৮টার দিকে আমতলী বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে ‘ল্যাব সহকারী’ পদে কর্মরত জান্নাতুল কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। তার বাবা মেয়ের খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর নিয়ে তার কোনো সন্ধান না পেয়ে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।পিংকির বাবা সোহরাব হাওলাদার বলেন, গত রবিবার থেকে আমার মেয়ে নিখোঁজ। আজ পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ পিংকির মুঠোফোনের অবস্থান জেনে তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। এ ছাড়া নিখোঁজের সম্ভাব্য কারণ অনুসন্ধানেরও চেষ্টা চলছে বলে তিনি জানান।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল