Current Bangladesh Time
রবিবার মার্চ ৮, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফয়জুল করিমকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ 
Thursday October 9, 2025 , 5:41 pm
Print this E-mail this

পবিত্র ধর্ম গ্রন্থ আল কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করায়

ফয়জুল করিমকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পবিত্র ধর্ম গ্রন্থ আল কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাজধানীর রাজারবাগের বাসিন্দা মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (অক্টোবর ৯) আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর শরীফ রেজিস্টার্ড ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে এ ধরনের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশ থেকে উল্লেখ করে আইনজীবী শেখ ওমর শরীফ জানান, গত ৬ অক্টোবর ইউটিউবে ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে পোস্টকৃত একটি ভিডিওক্লিপে দেখা যায় যে. ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য প্রদান করেন। ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কোরআনুল কারীমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। পবিত্র কোরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।




Archives
Image
বরিশালে বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার
Image
বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ
Image
বরিশালে অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড় মারলেন ওটি বয়
Image
১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
Image
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর