Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফ্যাসিস্টের দোসররা দেশে বিশৃঙ্খলা করছে : সেলিমা রহমান 
Saturday January 18, 2025 , 9:19 pm
Print this E-mail this

রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান ৩১ দফা উত্থাপন করেন

ফ্যাসিস্টের দোসররা দেশে বিশৃঙ্খলা করছে : সেলিমা রহমান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছেন। তার দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা করছে। এদের প্রতিহত করে দেশকে মুক্ত করতে হবে। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শনিবার (জানুয়ারি ১৮) বিকেলে বরিশাল জেলার হিজলা উপজেলা পরিষদ মাঠে স্থানীয় বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান ৩১ দফা জনসাধারণের কাছে তুলে ধরতে উপজেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়েছে। সেলিমা রহমান বলেন, বিএনপি দেশ ও জনগণের অধিকার আদায়ের দল। এই দল দেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তাই দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে নিতে তারেক রহমান ৩১ দফা উত্থাপন করেছেন। বিএনপির এই দফাগুলো বাস্তবায়ন হলেই দেশের মানুষ তার সব নাগরিক অধিকার ফিরে পাবে। হিজলা উপজেলা বিএনপির সভাপতি আবদুল গাফফার তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। আরো বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এমদাদুল হক চান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদল নেতা আবুল খায়ের খালেক হাওলাদার। সভা পরিচালনা করেন হিজলা যুবদলের আহ্বায়ক রিমন দেওয়ান ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল খান।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন