Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করায় বরিশালবাসী ও নেতাকর্মীদের প্রতি রহমাতুল্লাহ’র কৃতজ্ঞতা 
Tuesday July 14, 2026 , 8:17 pm
Print this E-mail this

তিনি ভবিষ্যতেও বরিশালের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করায় বরিশালবাসী ও নেতাকর্মীদের প্রতি রহমাতুল্লাহ’র কৃতজ্ঞতা


খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে বরিশালস্থ সাগরদী খালের দুই তীরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি বরিশাল মহানগর, জেলা উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত সাংগঠনিক সভা অত্যন্ত সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। তিনি এ সফল আয়োজনের জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনকারী সকল সাংবাদিক ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রহমাতুল্লাহ বলেন, বরিশালের জনগণের আন্তরিক অংশগ্রহণ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফলে কর্মসূচিগুলো সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ভবিষ্যতেও বরিশালের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!