Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে নিরাপদ খাদ্যের জন্য প্রচারাভিযান 
Monday April 16, 2018 , 8:47 pm
Print this E-mail this

কঠিন আইন করে ও নিয়মিত বাজার মনিটরিং করে খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে হবে

পিরোজপুরে নিরাপদ খাদ্যের জন্য প্রচারাভিযান


নিজস্ব প্রতিবেদক : ‘খাদ্য ভেজালকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হোক’-শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে নিরাপদ খাদ্যের জন্য প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ১৪ টি জেলা নিয়ে সংগঠিত নেটওয়ার্ক সিডিএফ এর উদ্যোগে এ প্রচারাভিযান উপলক্ষে একটি র‌্যালী শহরের টাউন ক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ শের-ই-বাংলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভাস্থলে মিলিত হয়। আয়োজন সভায় সূচনা ওয়েলফোর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সালমা রহমান হেপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তাফিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসন আব্দুল জলিল আকন, রয়েল বেঙ্গল ফাউন্ডিশনের নির্বাহী পরিচালক মাঈনুল আহসান মুন্না। এ সময় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য এখন প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কিছু অসৎ ব্যবসায়ী খাদ্যে ভেজাল মিশিয়ে সকল ব্যবসায়ীদের ক্ষতি করেছে। তাইা কঠিন আইন করে ও নিয়মিত বাজার মনিটরিং করে খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে হবে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ