Current Bangladesh Time
শনিবার মার্চ ৭, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিখোঁজের ১৪ দিন পর পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার 
Saturday November 13, 2021 , 1:20 am
Print this E-mail this

ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে-বাউফল থানার ওসি আল মামুন

নিখোঁজের ১৪ দিন পর পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৪ দিন পর ফেরদৌসী বেগম (৩২) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের ফয়জর আলী মৃধা বাড়ি সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ফেরদৌসী বেগম দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের জাকির মৃধার স্ত্রী। তাদের মোট ৪ সন্তান রয়েছে। ছোট সন্তান দুধের শিশু। পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান ফেরদৌসী বেগম। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। এ বিষয়টি জানিয়ে ফেরদৌসীর স্বামী বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার বিকালে এলাকাবাসী খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফেরদৌসীর আত্মীয় স্বজনকে খবর দিয়ে লাশ শনাক্ত করে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ফেরদৌসীর স্বামী জাকির মৃধা একটি বেকারি কারখানার কর্মচারী। ফেরদৌসী বেগম হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বাউফল থানার ওসি আল মামুন বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল