Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ১৮, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুধ আমদানি করার কোনও কারণ নাই, কারণ দেখি না : বরিশালের প্রাণিসম্পদ উপদেষ্টা 
Sunday August 10, 2025 , 7:41 pm
Print this E-mail this

নিরাপদ খাদ্য, নিরাপদ আমিষের জোগান, এটা আমাদের করতেই হবে

দুধ আমদানি করার কোনও কারণ নাই, কারণ দেখি না : বরিশালের প্রাণিসম্পদ উপদেষ্টা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘দুধ উৎপাদনে বাংলাদেশে ঘাটতি আছে। দুধ এখনও আমদানি করতে হয়, যেটা খুব দুঃখজনক’—বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।রবিবার (আগস্ট ১০) সকালে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প বরিশাল বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দুধ আমদানি করার কোনও কারণ নাই। আমি দুধ আমদানির কোনও কারণ দেখি না। যথেষ্ট উদ্যোগ নিলে, বিনিয়োগ করলে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে, সরকার সহযোগিতা করলে আমরা নিজেরাই এটাকে বাড়াতে পারবো।’ তিনি আরও বলেন, ‘আয়োজিত প্রকল্পে যে উদ্যোগ নেওয়া হয়েছে—তা আগামীতে দুধ উৎপাদন, মাংস উৎপাদন অনেক বাড়বে। উৎপাদন বাড়লে আমাদের দেশে প্রাণিজ আমিষের যে ঘাটতি আছে সেটা পূরণ করা সম্ভব হবে।’ উপদেষ্টা বলেন, ‘নিরাপদ খাদ্য, নিরাপদ আমিষের জোগান, এটা আমাদের করতেই হবে। এটা করে আমরা বাংলাদেশে শুধু খাদ্য সমস্যা না স্বাস্থ্য সমস্যাকেও দূর করতে পারবো।’ প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে কর্মশালায় বিভাগের ছয় জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন