Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৬, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুই দিনের সফরে বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী 
Wednesday November 23, 2022 , 3:08 pm
Print this E-mail this

বিকালে ঢাকার উদ্দেশ্য তিনি রওনা করবেন বলেও জানা গেছে

দুই দিনের সফরে বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার (নভেম্বর ২৪) সকালে দুই দিনের সফরে বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। সকাল সাড়ে নয়টায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে উপস্থিত হবেন তিনি। এরপর সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চন্দ্রমোহন স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করবেন। সেখান থেকে চন্দ্রমোহন বাজার সংলগ্ন খানকা মাঠে সামাজিক কর্মসূচির আওতায় সরকারি ভাতাভোগীদের সাথে মতবিনিময় করবেন। মাদক বিরোধী সমাবেশে অংশগ্রহণ করে চন্দ্রমোহন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও চন্দ্রমোহন রুস্তম মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভবনের উপর বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন করবেন। শুক্রবার সকাল ১০টায় বরিশাল সদর উপজেলা পরিষদের মাঠে কৃষকদের মাঝে কৃষি সামগ্রী এবং দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করবেন। এরপর বিকালে ঢাকার উদ্দেশ্য তিনি রওনা করবেন বলেও জানা গেছে।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা