Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৫, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তৃতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বরিশালের নিপা 
Tuesday July 7, 2026 , 3:08 pm
Print this E-mail this

বর্তমানে একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন তিনি

তৃতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বরিশালের নিপা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের নুসরাত জাহান নিপা আবারও জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এর আগে কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার তৈরি এবং চপস্টিক দিয়ে সবচেয়ে দ্রুত ভাত খাওয়ার রেকর্ড গড়ে আলোচনায় আসেন তিনি। এবার সবচেয়ে কম সময়ে কাগজ দিয়ে স্নো-ফ্লেক (তুষারকণার নকশা) তৈরি করে তৃতীয়বারের মতো গিনেসে নাম লিখিয়েছেন। বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নিপা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর কৃতিত্বও এখন তার ঝুলিতে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সর্বশেষ এই রেকর্ডটি গড়েন। কাগজ কেটে ও ভাঁজ করে স্নো-ফ্লেক তৈরির আগের রেকর্ড ছিল চীনের এক প্রতিযোগীর, যার সময় ছিল ২৩ দশমিক ১৬ সেকেন্ড। নিপা মাত্র ২১ দশমিক ৮৪ সেকেন্ডে কাজটি শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েন। সম্প্রতি তিনি এ অর্জনের আনুষ্ঠানিক সনদ হাতে পেয়েছেন। নিজের অনুভূতি জানিয়ে নিপা বলেন, কঠোর পরিশ্রম করলে অসম্ভব বলে কিছু থাকে না। খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও বরিশালে মেয়েদের জন্য সেই সুযোগ সীমিত। তাই ঘরে বসেই দেশ ও নিজের শহরকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে তিনি এ ধরণের রেকর্ড গড়ে চলেছেন। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখার ইচ্ছার কথাও জানান তিনি। এর আগে ২০২১ সালে করোনা মহামারির সময় এক হাতে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে ইতালির সিলভিও সাব্বার গড়া রেকর্ড ভেঙে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান নিপা। এরপর ২০২৪ সালে চপস্টিক ব্যবহার করে এক মিনিটে ২৭টি ভাতের দানা খেয়ে দ্বিতীয় বিশ্বরেকর্ড গড়েন।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড