Current Bangladesh Time
বুধবার মার্চ ৪, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ৪ 
Wednesday June 26, 2024 , 1:17 pm
Print this E-mail this

আহতদের হাসপাতালে প্রেরণ, যানবাহন চলাচল স্বাভাবিক

ঝালকাঠিতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। বুধবার (জুন ২৬) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ সেতুর ঢালে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি বাসের সঙ্গে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এসময় চালকসহ ৪ যাত্রী আহত হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বরিশালের ফায়ার সার্ভিস, নলছিটি থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নলছিটি থানার এসআই শহিদুল আলম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।




Archives
Image
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
Image
বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদের বদলি, নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান
Image
বিদায় বেলাতেও নিজের সুবিধার জন্য আইন পাল্টান ইউনূস
Image
বরিশালে রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’!
Image
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন