Current Bangladesh Time
রবিবার ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার সময় যুবক ধৃত 
Tuesday January 16, 2018 , 9:09 pm
Print this E-mail this

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নজরুল নিশ্চিত করেছেন

ঝালকাঠিতে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার সময় যুবক ধৃত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে দিনে-দুপুরে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মাহতাবকে কুপিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার সময় টাকাসহ হাতে নাতে আকবর নামের এক যুবককে স্থানীয়রা আটক করে, তার কাছ থেকে নগদ দেড় লক্ষাধিক টাকা উদ্ধার করে সদর থানায় সোপর্দ করেন। ঘটনাটি ১৬ জানয়ারী পশ্চিম ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তরের পিছনে বেলা সাড়ে ১২ সময় ঘটে। আহত মাহতাব কাঠালিয়া উপজেলার চেচরী গ্রামের মোফাজ্জেল মেম্বারের ছেলে। ঝালকাঠি হাসাতালে চিকিৎসাধীন আহত মাহতাব জানান, গ্রামীণ ব্যাংকের নির্ধারিত কিস্তির টাকা তুলে আনার সময় উক্ত স্থানে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী মাদকাসক্ত আকবর হাতে চাকু নিয়ে মাহতাবের পথরোধ করে তার সাথে থাকা ব্যাগ ভর্তি টাকা ছিনিয়ে নেওয়ার প্রাক্কালে বাধা প্রদান করিলে মাহতাবকে হত্যার উদ্দেশে আকবর কুপিয়ে রক্তাক্ত জখম করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আকবরকে ধরে ফেলে পুলিশের কাছে দেয় আর জখমী মাহতাবকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। আটককৃত আকবর পশ্চিম ঝালকাঠির আনোয়ার হোসেনের ছেলে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নজরুল নিশ্চিত করেছেন।




Archives
Image
বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Image
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : বরিশালে তথ্যমন্ত্রী
Image
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস