Current Bangladesh Time
সোমবার আগস্ট ২৪, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অফিস সহকারী বরখাস্ত 
Friday July 31, 2026 , 4:39 pm
Print this E-mail this

ঘটনাটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অফিস সহকারী বরখাস্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নিজ বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত শেষে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম মিরন ও প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর হবে। অফিস আদেশে বলা হয়, মো. জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ-সংক্রান্ত একটি ভিডিও গত ২৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমাজের প্রচলিত শালীনতা, নৈতিকতা এবং কর্মক্ষেত্রের শৃঙ্খলা ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়। ঘটনাটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বলেও আদেশে বলা হয়েছে। এতে আরো উল্লেখ করা হয়, অভিযুক্তের কর্মকাণ্ডে বিদ্যালয়ের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও পাওয়া গেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা গত ৩০ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত এবং প্রযোজ্য বিধিমালা অনুসরণ করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ-সংক্রান্ত আদেশের অনুলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, পটুয়াখালীর জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে মো. জলিলুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, অফিস সহকারী মো. জলিলুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়েছে। বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্তের ভিত্তিতে তাকে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
প্রয়াত সুজন সম্পাদক রফিকুল আলমের বাসভবনে রহমাতুল্লাহ
Image
ক্যান্সারের কাছে হেরে গেলেন সাংবাদিক এম. মিরাজ, বরিশালের সাংবাদিক অঙ্গনে শোক
Image
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান
Image
নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন বরিশালের কামরুজ্জামান দুলাল
Image
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন