Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১৮, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার 
Monday October 6, 2025 , 5:29 pm
Print this E-mail this

অসুস্থ ফাতেমা বেগম এখন শঙ্কামুক্ত-এসআই, হিজলা থানা

চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা থেকে বরগুনাগামী পূবালী-১ লঞ্চে অসুস্থ এক নারী যাত্রীর রক্তক্ষরণ শুরু হলে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোনকলের মাধ্যমে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সোমবার (অক্টোবর ৬) ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা (পরিদর্শক) আনোয়ার সাত্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাতেমা বেগম (৩৮) নামে ওই নারীর কিছুদিন আগে টনসিল অপারেশন হয়েছে। রবিবার রাতে তিনি ঢাকা থেকে বরগুনাগামী পূবালী-১ লঞ্চের যাত্রী ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে লঞ্চটি বরিশালের কাছাকাছি পৌঁছালে তার অপারেশনের স্থানে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এসময় সহযাত্রীদের একজন ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি সহায়তা চান। খবর পেয়ে হিজলা থানার একটি উদ্ধারকারী দল দ্রুত হিজলা লঞ্চঘাটে পৌঁছে অসুস্থ যাত্রীকে লঞ্চ থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হিজলা থানার এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, ফাতেমা বেগম এখন শঙ্কামুক্ত।




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার