Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা 
Monday July 20, 2026 , 11:05 pm
Print this E-mail this

এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক

কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কিস্তির টাকা তুলতে গিয়ে এনজিওর মাঠকর্মী কর্তৃক ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই এনজিওকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে  চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী গ্রামে। গ্রেফতারকৃত এনজিওকর্মী হচ্ছে পিরোজপুর জেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরিতলা) গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে রাকিবুল ইসলাম (২৩)। তিনি ভোলাহাট উপজেলায় এনজিও অফিসে মাঠকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এনজিওর মাঠকর্মী রাকিবুল ইসলাম ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী গ্রামের একটি বাড়িতে ঋণের কিস্তির টাকা উঠাতে আসে। এসময় ৬ বছরের একটি শিশুকে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে রাকিবুল তাকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে পরিবারের লোকজন বাড়িতে এলে ওই এনজিওকর্মী পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে ভোলাহাট থানা পুলিশ বিকেলে এনজিও অফিস থেকে রাকিবুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!