Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা ভবনের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা 
Monday January 13, 2020 , 8:25 pm
Print this E-mail this

সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা ভবনের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ার গোকুলনগরে জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা ভবনের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটির মালিক প্রবাসী আক্তার হোসেন। সন্দেহ করা হচ্ছে বাড়িটিতে বিপুল সংখ্যক জঙ্গি সদস্য ও গোলাবারুদ রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে গকুলনগর বাজার সংলগ্ন এই দুই তলা বাড়ি ঘিরে রাখেন পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। বাড়িতে কতজন রয়েছে তা এখনো জানা যায়নি। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক বাড়িটির ভেতরে প্রবেশ করতে দেয়নি বাড়িটি ঘিরে রাখা পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট