Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার চরফ্যাশনে ছাত্রী উত্যাক্তের প্রতিবাদ করায় এক ছাত্রলীগ নেতাকে মারধর 
Wednesday May 27, 2020 , 5:01 pm
Print this E-mail this

হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে-থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন

ভোলার চরফ্যাশনে ছাত্রী উত্যাক্তের প্রতিবাদ করায় এক ছাত্রলীগ নেতাকে মারধর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাশনে ছাত্রী উত্যাক্তের প্রতিবাদ করায় পৌরসভা ৯নং ওয়ার্ড কালিায়া কান্দি বাজারের পিছনে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.মামুনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায়  ছাত্রলীগ নেতা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ বিষয়ে আহত মো: মামুন হোসেন জানান, গত কিছুদিন পূর্বে পৌরসভা ৯নং ওয়ার্ডের এক ছাত্রিকে একই ওয়ার্ডের মহিউদ্দিন মিয়ার ছেলে মো: জামাল হোসেন উত্তক্ত করে।পরে আমি বাধা দিলে অমার সাথে জামাল হোসেন বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এর বিরোধ ধরে ২৩মে শনিবার সন্ধ্যায় আমাকে ফোন দিয়ে কালিয়াকান্দি বাজারের পিছনে নিয়ে তার ছোট ভাই রিপন, শামিমসহ একই এলাকার মো: মুন্সির ছেলে নজু ও আরও ৪থেকে ৫ জন মিলে আমাকে লোহার রড এবং লাঠিসোট দিয়ে এলোপাথারি মারধর করে। এসময় তারা আমার পকেট থেকে ৫হাজার টাকা ও একটি বিভো মোবাইল সেট নিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানিয়রা আমাকে উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতালে নিয়ে আসে। এ অভিযোগ অস্বিকার করে মো: জামাল হোসেন জানান, আমার ছোট ভাইয়ের সাথে তার ব্যাক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে আমি সমাধান করার চেষ্টা করলে আমার সাথে বাক বিতন্ডা হয়। এ বিষয়ে চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
বরিশাল মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ