Current Bangladesh Time
সোমবার জুন ১, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আজ বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন 
Friday December 27, 2019 , 1:46 pm
Print this E-mail this

আজ বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন


মুক্তখবর বিনোদন ডেস্ক : আজ ২৭ ডিসেম্বর বলিউড অভিনেতা সালমান খানের ৫১তম শুভ জন্মদিন। দিনের প্রথম প্রহরেই অর্থাৎ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাগ্নে আহিলকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন এই ‘সুলতান’ অভিনেতা। ভাগ্নে আহিল শর্মাকে নিয়ে চকোলেট কেক কাটার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সল্লু। আহিল তখন ছিলো বাবা আয়ুশ শর্মার কোলে।

একটি নয়, ১০টি কেক কেটেছেন ‘বজরঙ্গী ভাইজান। ‘বিং হিউম্যান’-এর প্রতিটি অক্ষরের একেকটি কেক বানিয়ে রাখা হয়েছিল সালমানের সামনে। ভারতে মহারাষ্ট্রের পানভেলে সালমান নিজের খামারবাড়িতে খুব কাছের কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করেন। এ অনুষ্ঠানে সালমানকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সালমানের দুই ভাই ও অভিনেতা আরবাজ খান ও সোহেল খান, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, সুশান্ত সিং রাজপুত, প্রীতি জিনতা, এশা গুপ্তা, রেমো ডি’সুজা, নীল নিতেন মুকেশ, ডিনো মোরিয়া, জারিন খানসহ বলিউডের অনেকে। পার্টিতে উপস্থিত ছিলেন সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভানতুরও। তিনি অবশ্য অতিথি নন, আয়োজকের ভূমিকায় ছিলেন।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সালমান জানা, স্বল্প পরিসরে এবারের জন্মদিন উদযাপন করবেন। এখানে আমন্ত্রিত অতিথির সংখ্যা হবে ৩০০ জন। তাদের বেশিরভাগের সঙ্গে আগে কাজ করেছেন তিনি। অতিথিদের মধ্যে ছিলেন সালমানের বিভিন্ন ছবির চার নায়িকা প্রীতি জিনতা, বিপাশা বসু, জেরিন খান ও সারা ভাস্কর। বিপাশা এসেছিলেন তার স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে। সালমান অভিনীত ‘এক থা টাইগার’, ‘কিক’ ও ‘সুলতান’-এর সহশিল্পী রণদীপ হুদা, ‘প্রেম রতন ধন পায়ো’র সহশিল্পী নীল নিতিন মুকেশ, ‘কিক’-এর পরিচালক সাজিদ নাদিয়াড়ওয়ালা এবং ‘বজরঙ্গি ভাইজান’ ও মুক্তি প্রতীক্ষিত ‘টিউবলাইট’ ছবির পরিচালক কবির খান ও তার স্ত্রী মিনি মাথুর।

এ ছাড়া এসেছিলেন সালমান প্রযোজিত ‘হিরো’র নায়ক সুরজ পাঞ্চোলি, ‘ফ্যান’খ্যাত ওয়ালুশা ডি সুজা, ‘রুস্তম’ তারকা এশা গুপ্তা, অভিনেতা সুশান্ত সিং রাজপুত, দিনো মোরেয়া, বাটশাল শেঠ, নিখিল দ্বিবেদি, রাহুল দেব ও তার প্রেমিকা মুগ্ধ ঘোষ, সংগীতশিল্পী হিমেশ রেশামিয়া, আরমান মালিক, টিভি উপস্থাপক অনুপ সোনি ও জুহি বাব্বর দম্পতি, নৃত্য পরিচালক রেমো ডি’সুজা ও লিজেল দম্পতি। এ অনুষ্ঠানে সালমানের বিইং হিউম্যান জুয়েলারিও উদ্বোধন করা হয়। জন্মদিনে সালমানের অ্যাপ ‘বিইং ইন টাচ’ও ছাড়া হয়েছে গুগল প্লে স্টোরে। অনুষ্ঠানে তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খান, বোন আলভিরা ও তার স্বামী অতুল অগ্নিহোত্রী, আহিলের মা অর্পিতা খান সবাইকে অভ্যর্থনা জানান।

পার্টির সময় ছিলো কঠোর নিরাপত্তা। এদিকটি দেখভাল করেছেন সালমানের দীর্ঘদিনের দেহরক্ষী শেরা। সুরে সুরে বিনোদন দিয়েছেন ডিজে উইলি। লক্ষণীয় দিক হলো, সালমানের কথিত প্রেমিকা লুলিয়া ভানটুরও ছিলেন এ অনুষ্ঠানে। রোমানিয়ান এই সুন্দরীকে নিয়ে গত ২৫ ডিসেম্বর ছোট বোন অর্পিতার অ্যাপার্টমেন্টে বড়দিন উদযাপন করেন সল্লু। এ বছর সালমানকে দেখা গেছে আলি আব্বাস জাফরের ‘সুলতান’ ছবিতে। এটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ২০১৭ সালে আসবে তার অভিনীত ‘টিউবলাইট’ (চীনা অভিনেত্রী চু চু) এবং ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ (ক্যাটরিনা কাইফ)।

এদিকে সালমানের জন্মদিনে মুম্বাইকে খোলা আকাশের নিচে মলত্যাগ মুক্ত শহর ঘোষণা করেছে বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। কয়েক সপ্তাহ আগে ‘ওয়ান্টেড’ তারকার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচি চালু করা হয়। সালমানও কিছু এলাকায় বিইং হিউম্যান ফাউন্ডেশন থেকে ভ্রাম্যমাণ শৌচাগার যোগান দেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া সচেতনতা বৃদ্ধিতে দুই-তিন মিনিট ব্যাপ্তির ভিডিও ফিকশনও তৈরি করাচ্ছেন তিনি। এগুলো প্রেক্ষাগৃহের চালানোর পাশাপাশি ছড়িয়ে দেওয়া হবে সামাজিক যোগাযোগমাধ্যমে। আজ সোমবার ভোররাতে এই উদ্‌যাপন শুরু হয়ে চলেছে আজকে সকাল পর্যন্ত। এই পার্টিতে অবশ্য বলিউডের অন্য দুই বড় খান শাহরুখ ও আমিরের দেখা মেলেনি। সালমান খানের দেহরক্ষী জানান, এই পার্টিতে খুব কাছের কয়েকজনকে নিয়েই করার পরিকল্পনা ছিল নায়কের। তবে অনুষ্ঠান ছোট হলেও নিরাপত্তাব্যবস্থায় ছিল খুব কড়াকড়ি।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস




Archives

Image
বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম
Image
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম : সরোয়ার
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
Image
বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
Image
বরিশালের ভাটারখালে প্রকাশ্যে জুয়ার আসরে অভিযান, আটক ৬