‘আমিই আজ ক্যানভাসার’- জুয়েল আইচ
ছোটবেলায় পিরোজপুরের ইরা টকিজের সামনে সকাল দুপুর বিকেলে ওরা আমায় ঠায় দাঁড় করে রাখতো। আমার আশা: কোনো ক্যানভাসার যদি তার প্রতিজ্ঞা মত দু’একটা জাদু দেখায়। ভাগ্যে খুব কমই শিকে ছিঁড়তো। তবে শিশুমন সেই বয়সেই ক্যানভাসারদের বেশ ভালোভাবে চিনে ফেলেছ...









