Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আবাসিক হোটেলে ‘হানিট্র্যাপ’, তরুণীসহ গ্রেপ্তার ২ 
Sunday March 8, 2026 , 5:41 pm
Print this E-mail this

সুযোগ বুঝে হোটেল মালিক ও ম্যানেজারসহ অন্যরা পালিয়ে যায়

বরিশালে আবাসিক হোটেলে ‘হানিট্র্যাপ’, তরুণীসহ গ্রেপ্তার ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে তরুণীকে দিয়ে ‘হানিট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে ফেলে টাকা ছিনতাইয়ের অভিযোগে এক নারীসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (মার্চ ৭) রাতে নগরীর গির্জামহল্লা এলাকার ‘আবাসিক হোটেল ইম্পেরিয়াল’-এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চক্রের নারী সদস্য মিলিতা দত্ত ম্যালাইসা ও তার সহযোগী সান্টু হাওলাদার। এ ঘটনায় বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম খান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দু’জনসহ পলাতক হোটেল মালিক ও ম্যানেজারের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ৭ মার্চ বিকেলে অভিযুক্ত আব্দুর রহমান জরুরি কাজের কথা বলে সিরাজুল ইসলামকে গির্জামহল্লা এলাকায় ডেকে নেন। রাত ৯টার দিকে তাকে হোটেল ইম্পেরিয়ালের ৪২৮ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ম্যালাইসাসহ চক্রের ৮-১০ জন সদস্য অবস্থান করছিল। কক্ষে প্রবেশের পর ম্যালাইসার সঙ্গে সিরাজুলকে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণের হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। একপর্যায়ে তার কাছ থেকে নগদ ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয় চক্রটি এবং আরও ১৩ হাজার টাকার জন্য চাপ দেয়। বিপদ বুঝে সিরাজুল কৌশলে তার এক পরিচিত ব্যক্তিকে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করলেও সুযোগ বুঝে হোটেল মালিক ও ম্যানেজারসহ অন্যরা পালিয়ে যায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সনজিৎ চন্দ্র নাথ জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হোটেল মালিক ও ম্যানেজারসহ পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার