Current Bangladesh Time
রবিবার মার্চ ১, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আদালত বর্জন স্থগিত করলেন বিএনপিপন্থি আইনজীবীরা 
Saturday February 28, 2026 , 7:31 pm
Print this E-mail this

বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখে আদালত বর্জনের কর্মসূচি স্থগিত

বরিশালে আদালত বর্জন স্থগিত করলেন বিএনপিপন্থি আইনজীবীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখে পূর্বঘোষিত আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করেছেন বরিশালের আইনজীবীরা। একই সিদ্ধান্তে সায় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল ইউনিটও। ফলে আগামী ১ মার্চ থেকে বরিশালের আদালতগুলোতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম চলবে। শনিবার (ফেব্রুয়ারি ২৮) বিকেলে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আদালত বর্জন কর্মসূচি স্থগিতের কথা জানায় বরিশাল জেলা আইনজীবী সমিতি। এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো: ইউনুসের জামিন আদেশ ঘিরে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। বিচারকের উপস্থিতিতে এজলাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে। ওই ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ অন্তত ২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। মামলায় সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন বর্তমানে কারাগারে রয়েছেন। ওই ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার জামিন বাতিল, সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং সমিতির সভাপতি লিংকনের মুক্তির দাবিতে টানা তিন দিন আদালত বর্জন কর্মসূচি পালন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। তবে বৃহস্পতিবার আওয়ামী লীগপন্থি আইনজীবীরা এজলাস ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে নিয়মিত আদালত কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় আজ শনিবার আদালত বর্জন স্থগিতের ঘোষণা আসে।




Archives
Image
বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে
Image
বরিশালে আদালত বর্জন স্থগিত করলেন বিএনপিপন্থি আইনজীবীরা
Image
বরিশালে গৃহকর্মীকে গরম পানিতে ঝলসে দিল গৃহকর্ত্রী, আটক ১
Image
মর্যাদা বৃদ্ধিকরণে নারীদের ফ্যামিলি কার্ডের স্বত্ত্বাধীকারি করেছেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ
Image
রাজধানীসহ বিভিন্ন স্থানে আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা