Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা 
Thursday January 8, 2026 , 11:39 am
Print this E-mail this

আরও একজন গুলিবিদ্ধ, তিনি হাসপাতালে চিকিৎসাধীন

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম আজিজুর রহমান মোসাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দু’জনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন। পুলিশ বলছে, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।  বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় অজ্ঞাত তিন/চারজনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এদিকে রাতেই মোসাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২